Haryana Train Accident: ফের রেল দুর্ঘটনা! পণ্যবাহী ট্রেনের আটটি ওয়াগন লাইনচ্যুত

উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেছে রেল দফতরের কর্মীরা।

Goods Train Derailed (Photo Credit: X)

হরিয়ানা: তারাওরি রেলওয়ে স্টেশনে কাছে একটি পণ্যবাহী ট্রেনের (Goods Train) আটটি ওয়াগন লাইনচ্যুত (Derailed) হয়েছে। মঙ্গলবার ভোরবেলা হরিয়ানার তারাওরির কাছে পণ্যবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার পরে ব্যস্ত দিল্লি-আম্বালা রুটে রেল ট্র্যাফিক বন্ধ হয়ে যায়। কোনো হতাহতের বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সূত্রে খবর, ভোর ৪ টা থেকে ৪.৩০ টার মধ্যে পণ্যবাহী ট্রেনটি দুর্ঘটনার সম্মুখীন। ফলে পণ্য ট্রেনের প্রায় আট থেকে দশটি কনটেইনার পড়ে যাওয়ায় উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি আম্বালা থেকে দিল্লি যাচ্ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও রেল দফতরের দল। উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেছে রেল দফতরের কর্মীরা।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement