Assam: অসমে কোটি কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ১

অসমে মাদকবিরোধী অভিযানে ৮.৫ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

Drugs (Photo credits: stevepb/Pixabay)

নয়াদিল্লি: অসম পুলিশ বেশ কয়েকটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮.৫ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য (Drugs) উদ্ধার করেছে। অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বিশ্বনাথ ও কাছাড় জেলা থেকে গাঁজা, হেরোইন এবং ইয়াবা ট্যাবলেটের মতো মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অংশ থেকে ৮.৫ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালিয়ে পুলিশ ৫৭২ গ্রাম হেরোইন ও ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, অসম পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। তিনি আরও বলেন, কাছাড় জেলা পুলিশ শিলচর এবং রামনগরে দুটি বিশেষ অভিযান চালিয়েছে। দেখুন-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement