Dombivli Boiler Blast Video: ডম্বিভলিতে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১১, উঠে এল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ

বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ কারখানার বয়লার বিস্ফোরণের বিকট শব্দ ৩ কিলোমিটার দূর অবধি শোনা গিয়েছিল বলে স্থানীয়রা জানাচ্ছে। বিস্ফোরণের পর ঝাঁঝালো রাসায়নিকের গন্ধ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

Dombivli Boiler Blast Video (Photo Credits: X)

Dombivli Boiler Blast Video: মহারাষ্ট্রের থানে জেলার ডম্বিভলি শিল্পাঞ্চলে বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল এক চরম অঘটন। রাসায়নিক কারখানার বয়লার বিস্ফোরণ ঘটে ক্রমে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও অবধি ১১ জন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। কারখানার ভিতরে শ্রমিকদের আটকে থাকার আশঙ্কায় চলছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ কারখানার বয়লার বিস্ফোরণের বিকট শব্দ ৩ কিলোমিটার দূর অবধি শোনা গিয়েছিল বলে স্থানীয়রা জানাচ্ছে। কারখানায় প্রচুর পরিমানে রাসায়নিক মজুত থাকায় দ্রুত আগুন লেগে গিয়েছে বলে আশঙ্কা পুলিশের। বিস্ফোরণের পর ঝাঁঝালো রাসায়নিকের গন্ধ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রায় ১৮-১৯ ঘণ্টা পর উঠে এল কারখানার সিসিটিভি ফুটেজ।

আরও পড়ুনঃ খুনের পর শরীর থেকে চামড়া ছাড়িয়ে দেহ টুকরো, নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে CID-র হাতে চাঞ্চল্যকর তথ্য

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement