Ayodhya Gang Rape: বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে অযোধ্যায় নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তর শপিং কমপ্লেক্সে

পুলিশ ও প্রশাসন অভিযুক্ত এসপি নেতার মালিকানাধীন অবৈধ নির্মাণ শপিং কমপ্লেক্সেটি ধ্বংস করার অভিযান শুরু করেছে।

Shopping Complex Demolition (Photo Credit: X)

 নয়াদিল্লি: অযোধ্যায় (Ayodhya) নাবালিকা গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির শপিং কমপ্লেক্সে (Shopping Complex) বুলডোজার চালানো হল। নাবালিকা গণধর্ষণের অভিযোগ ওঠার পরেই বুলডোজার পদক্ষেপ নেয় যোগী আদিত্যনাথের সরকার। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তথা সমাজবাদী পার্টির কর্মী মইন খানকে। অভিযোগ করা হয়, এলাকার একটি বেকারি কারখানার মালিক মইন খান এবং তার কর্মচারীরা মিলে ১২ বছরের নাবালিকাকে দুমাস ধরে আটকে রেখে গণ ধর্ষণ করে। পুলিশ ও প্রশাসন অভিযুক্ত এসপি নেতার মালিকানাধীন অবৈধ নির্মাণ শপিং কমপ্লেক্সেটি ধ্বংস করার অভিযান শুরু করেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে বুলডোজার ব্যবহার করে কমপ্লেক্সেটি ভাঙা হচ্ছে।

অভিযুক্ত এসপি নেতার মালিকানাধীন শপিং কমপ্লেক্সে ভেঙে ফেলা হচ্ছে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement