SpiceJet Flight: হাজার হাজার টাকা ব্যয় করে বিমানের টিকিট কেটেও ভোগান্তি, এসি ছাড়াই বসিয়ে রাখা হল যাত্রীদের

বদ্ধ বিমানের ভিতর শীতাতপনিয়ন্ত্রণ বা এসি ছাড়াই প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে যাত্রীদের বসিয়ে রাখা হয়েছিল। ঘেমেনেয়ে একাকার অবস্থা যাত্রীদের। গরমের জ্বালায় কয়েজন যাত্রী অসুস্থ বোধ করছিলেন বলেও জানা যাচ্ছে।

SpiceJet (Photo Credits: ANI)

হাজার হাজার টাকা ব্যয় করে বিমানের টিকিট কেটেও বারংবার ভোগান্তির মুখে যাত্রীরা। উড়ানের আগে বিমানের মধ্যে এসি ছাড়াই বসিয়ে রাখা হল যাত্রীদের। বুধবার দিল্লি থেকে দারভাঙ্গাগামী স্পাইসজেটের SG 486 বিমানের ভিতরের দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। রাজধানী (Delhi) জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ (Heatwave)। এরই মাঝে বদ্ধ বিমানের ভিতর শীতাতপনিয়ন্ত্রণ বা এসি ছাড়াই প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে যাত্রীদের বসিয়ে রাখা হয়েছিল। ঘেমেনেয়ে একাকার অবস্থা যাত্রীদের। গরমের জ্বালায় কয়েজন যাত্রী অসুস্থ বোধ করছিলেন বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুনঃলেহগামী ফ্লাইটের ইঞ্জিনের ধাক্কা লাগল পাখির! বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল স্পাইসজেটের যাত্রীবাহী বিমান

যাত্রী ভোগান্তি, দেখুন...  

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement