Delhi: ভোটার তালিকায় ভুয়ো ভোটার, শাহিনবাগে গ্রেফতার ৪ অভিযুক্ত
জাল নথি দিয়ে ভোটার রেজিস্ট্রেশনের দায়ে ৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
নয়াদিল্লি: জাল নথি দিয়ে ভোটার রেজিস্ট্রেশনের দায়ে ৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিপিইউ ব্যবহার করে অভিযুক্তরা জাল নথি তৈরি করছিলেন। এ ঘটনায় শাহীনবাগ (Shaheen Bagh) থানায় দুটি মামলা দায়ের করা হয়। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে।
গত ২৫ ডিসেম্বর ওখলা বিধানসভা কেন্দ্রের নির্বাচন নিবন্ধন আধিকারিক বিনোদ কুমার শাহীনবাগে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি বলেছিলেন, জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তনের জন্য চারজন আবেদন করেছিলেন। এরপর দিল্লির শাহিনবাগ থানায় ২টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা হলেম মহম্মদ নাঈম, রিজওয়ান উল হক, সাবানা খাতুন, রজত শ্রীবাস্তব।
শাহিনবাগ থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত
Advertisement
সম্পর্কিত খবর
Shillong Teer Results Today, 17 June 2025: আজ সোমবার, ১৭ জুন শিলং তীর গেমের রেজাল্ট জানুন অনলাইনে
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement