Delhi Airport: জুসের প্যাকেটের মধ্যে লুকিয়ে কোটি টাকার সোনা চোরাচালানের চেষ্টা, দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাত্রী

উদ্ধার হওয়া সোনার ওজন ৪ কেজির বেশি। যার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। কাস্টমস অ্যাক্ট ১৯৬২-র অধীনে অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

Delhi Airport Customs seized 2 Crore Gold From Juice Packet (Photo Credits: ANI)

জুসের প্যাকেটের মধ্যে লুকিয়ে কোটি টাকার সোনার বার চোরাচালানের চেষ্টা ভণ্ডুল করল দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) কাস্টমস অফিসারেরা। মঙ্গলবার ব্যাংকক (Bangkok) থেকে ওই বিপুল অর্থের সোনার বার নিয়ে দিল্লি বিমানবন্দরে নামেন এক ভারতীয় নাগরিক। চেকিংয়ের সময়ে ধরা পড়েন অভিযুক্ত যাত্রী। জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া সোনার ওজন ৪ কেজির বেশি। যার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। কাস্টমস অ্যাক্ট ১৯৬২-র অধীনে অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে, জানিয়েছেন এক কাস্টমস অফিসার।

জুসের প্যাকেটে থেকে বের হচ্ছে সোনা, দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement