Delhi Airport: দিল্লি বিমানবন্দর থেকে উদ্ধার অসংখ্য আইফোন ১৬ প্রো ম্যাক্স, গ্রেফতার ৪ যাত্রী

সবেমাত্র লঞ্চ হয়েছে আইফোন ১৬ সিরিজ। সারা বিশ্বে এই সিরিজটি কেনার জন্য এই মুহূর্তে চাহিদা তুঙ্গে। আর সেই কারণে এই ফোনের কালোবাজারিও চলছে বিভিন্ন প্রান্তে। গত মঙ্গলবার রাতে দুবাই থেকে দিল্লি আসা একটি বিমান থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ১২টি আইফোন ১৬ প্রো ম্যাক্স (iPhone 16 Pro Max)। জানা যাচ্ছে, চার যাত্রীকে ইতিমধ্যেই আটক করেছে দিল্লির কাস্টমস (Customs) বিভাগ। জানা যাচ্ছে, একটা চক্র এই পাচারের সঙ্গে যুক্ত। ফলে চক্রের বাকি সদস্যদের খোঁজে নজরদারি বাড়ানো হয়েছে দিল্লি এয়ারপোর্টে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement