Coromandel Express Accident: করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকাহত সলমন খান, অক্ষয় কুমার, এনটিআররা

শালিমার থেকে চেন্নাইগামী ট্রেনটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে বেলাইন হয়। দুমড়ে মুচড়ে যায় আস্ত করমন্ডল এক্সপ্রেস। একই সঙ্গে লাইনচ্যুত হয়েছে বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের চারটি বগি।

Coromandel Express Accident

বালেশ্বর, ৩ জুনঃ শুক্রবার সন্ধ্যাবেলা ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Express Accident) ভয়াবহতা দেখে শিহরিত দেশ বিদেশের মানুষ। শালিমার থেকে চেন্নাইগামী ট্রেনটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে বেলাইন হয়। দুমড়ে মুচড়ে যায় আস্ত করমন্ডল এক্সপ্রেস। একই সঙ্গে লাইনচ্যুত হয়েছে বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের চারটি বগি। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩৮ জনের। আহত হয়েছেন ৯০০ জনের বেশি যাত্রী। শুক্রবার সারা রাত ধরে চলেছে উদ্ধার কাজ। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বালেশ্বর হাসপাতালে।

আরও পড়ুনঃ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ বিরাট কোহলির

শালিমার-চেন্নাই করমন্ডল ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তারকারা...

সলমন খানের (Salman Khan) টুইট... 

অক্ষয় কুমারের (Akshay Kumar) টুইট... 

জুনিয়ার এনটিআর-এর (Jr NTR) টুইট...

বিবেক অগ্নিহত্রীর (Vivek Agnihotri) টুইট...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement