Maharashtra: বদলাপুরে ছাত্রী নিগ্রহের ঘটনায় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ
বিজেপি শাসিত মহারাষ্ট্রে অসুরক্ষিত মহিলারা। গতসপ্তাহে স্কুলের মধ্যে দুই স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে বদলাপুর।
বিজেপি শাসিত মহারাষ্ট্রে অসুরক্ষিত মহিলারা। গতসপ্তাহে স্কুলের মধ্যে দুই স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে বদলাপুর (Badlapur)। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তবে তারপরেও প্রতিবাদে সরব সর্বস্তরের মানুষজন। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে। বুধবার দুপুরে কংগ্রেসের নেতারা ব্যস্ত রাস্তায় পথ অবরোধ করেন। যার ফলে দীর্ঘক্ষণ যানজটে পড়েন বহু মানুষ। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। এই ঘটনা ঘিরে তুমুব বিশৃঙ্খলা দেখা যায় এলাকায়। কংগ্রেস কর্মীদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয় পুলিশকর্মীদের। এদিকে এই ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলার কারণে কড়া সমালোচনার মুখে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
AC Temperature: গরমের হাত থেকে বাঁচতে আর ইচ্ছেমতো এসি চালাচ্ছেন? সুখের দিন শেষ, এবার এসির তাপমাত্রার উপর রাশ টানতে চলেছে কেন্দ্র
'Ma, I Did Not Steal Chips': 'মা আমি চিপস চুরি করিনি', লজ্জা, ঘৃণায় নিদারুণ সিদ্ধান্ত কিশোরের, হতবাক গোটা পাড়া
Prayagraj: স্কুল শিক্ষিকাদের মারে মৃত্যু হল এক নার্সারি স্কুল ছাত্রের, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
Advertisement
Advertisement
Advertisement