Chhattisgarh: ভোটের মুখে রক্তাক্ত ছত্তিশগড়, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ১৮ মাওবাদী
মঙ্গলবার কাঙ্কের জেলার ছোটবেঠিয়া থানা সীমান্তের কাছে এক জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদী গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হয়।
লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে মাওবাদীদের (Naxals) গুলিযুদ্ধ। রক্তাক্ত হল ছত্তিশগড় (Chhattisgarh)। মঙ্গলবার কাঙ্কের জেলার ছোটবেঠিয়া থানা সীমান্তের কাছে এক জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদী গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে প্রাণ হারিয়েছে ১৮ জন মাওবাদী। দুজন জওয়ানের আহত হওয়ার খবর মিলেছে। জানা যাচ্ছে, মৃত ১৮ জন মধ্যে একজন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা, শঙ্কর রাও রয়েছে। সংঘর্ষের পর এলাকা থেকে সাতটি Ak-47 অ্যাসল্ট রাইফেল, তিনটি এলএমজি বা হালকা মেশিনগান সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া মৃত মাওবাদী নেতার কাছ থেকে মিলেছে ২৫ লক্ষ টাকা।
ভোটের মুখে নিকেশ ৮ মাওবাদী...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Israel-Iran War: ইরানের নজিরবিহীন হামলার পর তেল আভিভ যেন মিনি গাজা, দেখুন নেতানিয়াহুর দেশের ধ্বংসস্তুপের ভিডিও
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
Advertisement
Advertisement
Advertisement