Bihar: পাটনায় বিপিএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ!

‘কাউকে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অনুমতি দেওয়া হবে না।'

BPSC Candidates Protest (Photo Credit: X)

বিহার: হাজার হাজার পরীক্ষার্থী বিহার পাবলিক সার্ভিস কমিশন অফিসের বাইরে বিক্ষোভ করে। প্রার্থীরা দাবি করেন, কমিশনের উচিত বিপিএসসির ৭০তম পরীক্ষায় একই সেটে প্রশ্নপত্র দেওয়া এবং আগের মতো পরীক্ষা স্বাভাবিক করার। বিপিএসসি কার্যালয়ের বাইরে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে।

বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও শিক্ষার্থীদের সমস্যা নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলছেন। বিষয়টি নিয়ে আন্দোলন চালাচ্ছে শিক্ষার্থীরা। ডিএসপি সাকেত কুমার বলেছেন, ‘কাউকে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অনুমতি দেওয়া হবে না, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করছিল, যে কারণে তাঁদের উপর লাঠিচার্জ করা হয়। আমরা কাউকে আটক করিনি...।’ দেখুন ভিডিও-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement