Nursing Student Dead: দিল্লিতে ২২ বছর বয়সী নার্সিং ছাত্রীর মৃতদেহ উদ্ধার
ছাত্রীটি মধ্যপ্রদেশের বাসিন্দা, তিনি দিল্লিতে আরও দুজনের সঙ্গে একটি ঘরে ভাড়া থাকেন।
নয়াদিল্লি: দিল্লির নিউ অশোক নগর এলাকায় একটি পিজিতে ২২ বছর বয়সী নার্সিং ছাত্রীর হাতে ক্যানুলা সহ মৃতদেহ উদ্ধার। রবিবার পিসিআরে কল আসে যে এক মহিলা তাঁর ঘরে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় যে ঘরটি ভিতর থেকে বদ্ধ। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, ছাত্রীটি মধ্যপ্রদেশের বাসিন্দা, তিনি দিল্লিতে আরও দুজনের সঙ্গে একটি ঘরে ভাড়া থাকেন। অন্য দুজন রাখি বন্ধনের জন্য বাড়িতে গিয়েছিলেন। তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।
দেখুন
Advertisement
সম্পর্কিত খবর
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Murshidabad: কর্তব্যরত অবস্থায় বচসা, সহকর্মীর গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের, মুর্শিদাবাদে চাঞ্চল্য
Aligarh Murder Case: যৌতুকের দাবিতে গোপনাঙ্গে গরম লোহার ছ্যাঁকা, শ্বশুরবাড়ির অত্যাচারে মৃত্যু গৃহবধূর
Air India Flight Crash: ডিএনএ পরীক্ষার পর মৃত যাত্রীদের দেহ তুলে দেওয়া হচ্ছে পরিবারের হাতে, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement