Odisha Clash: উত্তপ্ত ওড়িশা, নিহত বিজেপি কর্মী ,আহত ৭ জন

নির্বাচনের প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ওড়িশা

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ওড়িশা: দেশে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনের প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে উঠেছে ওড়িশা (Odisha)। পুলিশ সূত্রে খবর, ওড়িশার গঞ্জামে ক্ষমতাসীন বিজেডি এবং বিজেপি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন বিজেপি কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম দিলীপ কুমার, তাঁকে জখম অবস্থায় এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাতজন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। আরও বিশদে তদন্ত করা হচ্ছে।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement