Derail: উত্তর প্রদেশে দুটি ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা ব্যর্থ, তদন্তে পুলিশ

রাজধানী এক্সপ্রেস সহ দুটি ট্রেন লাইনচ্যুত (Derail) করার চেষ্টা লোকো পাইলটদের সতর্কতায় ব্যর্থ হয়েছে।

Train Line (Photo Credit: X)

নয়াদিল্লি: উত্তর প্রদেশের হরদইয়ে রাজধানী (Rajdhani) এক্সপ্রেস সহ দুটি ট্রেন লাইনচ্যুত (Derail) করার চেষ্টা লোকো পাইলটদের সতর্কতার কারণে ব্যর্থ হয়েছে। সূত্রে খবর, সোমবার বিকেল ৫:৪৫ নাগাদ লখনউ অভিমুখে আসা ২০৫০৪ নয়াদিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত করার প্রথম চেষ্টা করা হয়। রাজধানী এক্সপ্রেসের লোকো পাইলট দূর থেকে বুঝতে পেরে জরুরি ব্রেক চাপিয়ে ট্রেনটি থামান।

রাজধানী এক্সপ্রেসের পরে কাঠগোদাম এক্সপ্রেস (১৫০৪৪) লাইনচ্যুত করার দ্বিতীয় চেষ্টা করা হয়। পুলিশ জানিয়েছে যে লোকো পাইলটের সচেতনতার কারণে এটি এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা ব্যর্থ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement