Kabul Evacuation: দেশ কাকে বলে জানে না, সব হারিয়ে উদ্বাস্তু হয়ে একরত্তি শিশু এল ভারতে, দেখুন ভিডিয়ো

এদিন সকালে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে বায়ুসেনার বিশেষ এই বিমানটি। এর আগে অবশ্য এদিনই ভোরে আরও দুটি বিমানে করে দুশোর বেশি ভারতীয়কে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে।

আফগানিস্তানের কাবুল (Kabul) থেকে ১৬৮ জন যাত্রীকে নিয়ে এসেছে বায়ুসেনার সি-১৭ বিমান। গাজিয়াবাদের হিন্দন ঘাঁটিতে (Hindon IAF base) নাম বিমানটি। ১৬৮ জনের মধ্যে ১০৭ জন ভারতীয় ছিলেন বিমানে। বাকিরা আফগান শিখ বা হিন্দু। একটি একরত্তি শিশুও এসেছে ভারতে। তবে ভারতে আসতে তার কোনও পাসপোর্ট লাগেনি বলে জানা গিয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement