Cyclone Dana: ডানার প্রভাবে দক্ষিণের রাজ্যেও খারাপ আবহাওয়া, দেরি করে ছাড়লেও নিরাপদে মাদুরাই বিমানবন্দরে নামল ইন্ডিগোর ফ্লাইট

ডানা প্রভাবে ইতিমধ্যে বাংলা ও ওড়িশার বিমান চলাচল বন্ধ। পাশাপাশি পড়শি রাজ্যগুলিতেও ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা।

Indigo (Photo Credit: File Photo)

ডানা (Cyclone Dana) প্রভাবে ইতিমধ্যে বাংলা ও ওড়িশার বিমান চলাচল বন্ধ। পাশাপাশি পড়শি রাজ্যগুলিতেও ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা। এমনকী এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ছে দক্ষিণের রাজ্যগুলিতেও। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ওপর দিয়ে বয়ে যাওয়া বঙ্গোপসাগরে জলোচ্ছাস লক্ষ্য করা গিয়েছে। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। অন্যদিকে তামিলনাড়ুতেও পরিবর্তন হয়েছে আবহাওয়া। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া ও আকাশ অপরিস্কার থাকার কারণে চেন্নাই থেকে মাদুরাইগামী ইন্ডিগোর 6E7586 ফ্লাইটটি ছাড়তে দেরি করে। তবে শেষমেশ নিরাপদেই মাদুরাইতে যাত্রী নিয়ে অবতরণ করে বিমানটি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement