Oil Price In Kolkata :মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতেই কমল তেলের দাম, জানুন আপনার শহরে লিটার প্রতি কত টাকায় বিকোচ্ছে পেট্রোল ও ডিজেল

মঙ্গলবার সকালেই একথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Petrol Price Hike (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইজরায়েল (Iran Israel Ceasefire)। ভারতীয় সময়, মঙ্গলবার সকালেই একথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর এই ঘোষণার পরই হুহু করে কমল তেলের দাম। আজ, ২৪ জুন কলকাতায় পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯০.৭৬ টাকা। রাজধানী নয়াদিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা। বেঙ্গালুরুতে লিটার প্রতি ডিজেলের দাম ৮৯.০২ ও পেট্রোলের দাম ১০২.৯২ টাকা। মঙ্গলবার হায়দরাবাদে পেট্রোলের দাম ১০৭.৪৬ টাকা এবং ডিজেলের দাম ৯৫.৭০ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০২.৯২ টাকা এবং ডিজেলের দাম ৮৯.০২ টাকা। জয়পুরে ১ লিতার পেট্রোলের দাম ১০৪.৭২ টাকা এবং ১ লিটার ডিজেলের দাম ৯০.২১ টাকা।

জানুন আপনার শহরে লিটার প্রতি কত টাকায় বিকোচ্ছে পেট্রোল ও ডিজেল

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement