Akasa Air Flight: মাঝ আকাশে পোষ্যের খাঁচা খুলে বিমান যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগ, মামলা দায়ের মহিলার বিরুদ্ধে

বিমানের মধ্যে পোষ্য কুকুর ডাকতে থাকায় তাকে শান্ত করার জন্যে পোষ্যের খাঁচাটি খুলে দেন তিনি। খাঁচা খুলতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়।

Representative Photo (Credits: Pixabay)

বিমানের মধ্যে পোষ্যের খাঁচা খুলে দিয়ে বাকি যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগে দিল্লি নিবাসী এক মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দিল্লি থেকে গোয়াগামী এয়ার আকাসা বিমানের (Delhi-Goa Akasa Air) মধ্যে আলিশা আধনা নামের ওই যাত্রী নিজের পোষ্য নিয়ে যাত্রা করছিলেন। বিমানের মধ্যে পোষ্য কুকুর ডাকতে থাকায় তাকে শান্ত করার জন্যে পোষ্যের খাঁচাটি খুলে দেন তিনি। খাঁচা খুলতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়। যার জেরে মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে বিমান সংস্থা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement