Maharashtra: রাস্তার মধ্যে ঢুকে গেল আস্ত ট্রাক, গাড়ি তুলতে ডাকা হল সেনা জওয়ান, দেখুন ভিডিয়ো
আচমকাই একটি ট্যাঙ্কার ট্রাক ঢুকে গেল রাস্তার মধ্যে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার একটি পোস্ট অফিসের সামনে।
জানা যাচ্ছে, শুক্রবার সকালে পুনে পুরসভার একটি গাড়ি ওই এলাকায় ড্রেনেজ সিস্টেম সংস্কারের কাজ চলছিল। সেই কাজ শেষ করে যখন ওই পুরকর্মীর গাড়ি নিয়ে এগোতে যাচ্ছিলেন তখন সেই গাড়ি তলার রাস্তা হঠাৎই ভেঙে যায় এবং সেই কারণে গাড়ির পেছনের অংশ ভেতরে ঢুকে যেতে থাকে। কোনওমতে ওই পুরকর্মী গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে ঢুকে যাওয়া গাড়িটি উদ্ধার করতে ঘটনাস্থলে আসে সেনা জওয়ানরা। জানা যাচ্ছে কমপক্ষে ২০ জন জওয়ান ও দমকলকর্মীদের সাহায্যে গাড়িটি তোলা হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Maharashtra: ঝোড়ো হাওয়ায় ছত্রপতি সাম্ভাজিনগরে পার্কের মূল গেট ভেঙে ২ ব্যক্তির মৃত্যু, আহতরা ভর্তি হাসপাতালে
Pune: পুনেতে মহিলার মাথায় ধারালো অস্ত্রের আঘাত, উদ্ধার মৃতদেহ, ঘটনায় গ্রেফতার এক
Maharashtra Shocker: রিলস বানাতে গিয়ে আত্মহত্যার নাটক, গলায় ফাঁস লেগে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই নাবালকের
Advertisement
Advertisement