Bihar Road Accident: জাতীয় সড়কে অটো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, এক শিশু সহ মৃত ৪, ঘটনাস্থলে পুলিশ বাহিনী

ভরসন্ধ্যায় বিহারের সীতামারহিতে বারিয়াপুরের কাছে ৩৩ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা।

ভরসন্ধ্যায় বিহারের সীতামারহিতে বারিয়াপুরের (Bariyarpur) কাছে ৩৩ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি যাত্রীবাহী অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। যার মধ্যে একজন শিশুও রয়েছে। পুলিশসূত্রে খবর, মৃতরা সকলেই অটোর যাত্রী ছিলেন। ঘটনার পর থেকে পলাতক ট্রাকের চালক। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। তাঁরাই দেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও হতাহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement