Assam Train Accident: অসমে রেল দুর্ঘটনা, লাইনচ্যুত দুরপাল্লা ট্রেনের একাধিক বগি, চলছে উদ্ধারকাজ

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার দুর্ঘটনাস্থল অসমের ডিমা-হাসাও জেলা।

প্রতীকী ছবি (File Photo)

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার দুর্ঘটনাস্থল অসমের ডিমা-হাসাও জেলা। জানা যাচ্ছে বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ ডিবলং স্টেশন এলাকায় ১২৫২০ আগরতলা-মুম্বই লোকমান্য তিলক এক্সপ্রেস (Lokmanya Tilak Express) লাইনচ্যুত হয়। ট্রেনের ইঞ্জিন সহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে এই দুর্ঘটনাটির পর ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকাজ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল আধিকারিকরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement