Road Accident in Mumbai: মুম্বইয়ে টেম্পোর ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির, অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান পুলিশের

শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুম্বইয়ের চিঞ্চপোকলি ব্রিজে। জানা যাচ্ছে একটি টেম্পোর ধাক্কায় মৃত্যু হল বছর ৩৮-এর এক ব্যক্তির।

Road Accident (Photo Credit: X)

শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুম্বইয়ের চিঞ্চপোকলি ব্রিজে (Chinchpokli Bridge)। জানা যাচ্ছে একটি টেম্পোর ধাক্কায় মৃত্যু হল বছর ৩৮-এর এক ব্যক্তির। পুলিশসূত্রে খবর, দুর্ঘটনার পর ময়ুর প্রদীপ লাদিওয়াল নামে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলে তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু তার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। অন্যদিকে ময়ূরকে ধাক্কা মারার পর ঘটনাস্থল থেকে টেম্পো নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে মুম্বই পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও মোটর ভ্যাহিকেল অ্যাক্ট অনুযায়ী ২৮১, ১২৫ (বি), ১০৬ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement