Haryana: চণ্ডিগড় ক্লাবের সামনে বোমা হামলা, হামলকারীদের খুঁজতে এনকাউন্টার অভিযান চালাল হরিয়ানা পুলিশ

হরিয়ানায় চণ্ডিগড়ে বোমা হামলা। জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার রাতেই এই হামলা হয়। এরপর ঘটনাস্থল থেকে আততায়ীরা পালিয়ে যায়।

হরিয়ানায় চণ্ডিগড়ে (Chandigarh) বোমা হামলা। জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার রাতেই এই হামলা হয়। এরপর ঘটনাস্থল থেকে আততায়ীরা পালিয়ে যায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে অভিযুক্তদের পাকড়াও করতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এরমধ্যে হিসারে তাঁদের খোঁজ মেলে। সেই সূত্রের শুক্রবার এনকাউন্টার অভিযান চালায় পুলিশ। আর তাতেই গুরুতর জখম হয় অজিত ও ২১ বছরের বিনয় নামে দুই যুবক। এই অভিযান হিসার এসটিএফ ও চণ্ডিগড় পুলিশ যৌথ উদ্যোগে করে। পুলিশসূত্রে খবর, আহত অভিযুক্তরা স্থানীয় হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা স্থীতিশীল। তবে পুলিশি হামলার জবাব দেয় দুই অভিযুক্ত। জানা যাচ্ছে পাল্টা হামলা দুই পুলিশকর্মীর বুকে গুলি লাগে। কিন্ত বুলেটপ্রুফ জ্যাকেট থাকার কারণে তাঁরা সেভাবে আহত হয়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement