Assam: রাস্তায় আচমকাই ফেটে গেল জলের পাইপলাইন, ভেঙে পড়ল অস্থায়ী দোকানপাট

এবার জলের পাইপলাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটল অসমে। জানা যাচ্ছে, গুয়াহাটির খাড়গুলি এলাকায় রাস্তা ধারে একটি পাইপলাইন রাস্তার ভেতরেই ফেটে যায়।

এবার জলের পাইপলাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটল অসমে। জানা যাচ্ছে, গুয়াহাটির (Guwahati) খাড়গুলি এলাকায় রাস্তা ধারে একটি পাইপলাইন রাস্তার ভেতরেই ফেটে যায়। আর সেই বিস্ফোরণে রাস্তার একাংশ কেঁপে ওঠে, চিঁড়ও ধরে, এছাড়া আশেপাশের বেশ কয়েকটি অস্থায়ী দোকানঘর ভেঙে যায়। ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে দমকল বিভাগ ও স্থানীয় প্রশাসন। জানা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ক্ষতিগ্রস্থ হয় ওপরে থাকা ইলেকট্রিক তার। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে কেন এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে প্রশাসন। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত ওই পাইপলাইন ও রাস্তাটি মেরামতির কাজ চলছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement