Delhi: দিল্লিতে পঞ্জাব ভবনের সামনে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে টাকা ও মদের বোতল
সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেই কোপার্নিকাস মার্গে পঞ্জাব ভবনের সামনে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের টাকা।
সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election 2025)। তার আগেই কোপার্নিকাস মার্গে পঞ্জাব ভবনের (Punjab Bhavan) সামনে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের টাকা। সেই সঙ্গে উদ্ধার হয়েছে একাধিক মদের বোতল। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় দিল্লি পুলিশ। সেখানেই একটি পঞ্জাবের নম্বর প্লেটের গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। সেটি খুলে তাঁরা তল্লাশি চালালে উদ্ধার হয় টাকা ও মদের বোতল। সেই সঙ্গে আম আদমি পার্টির পোস্টার, প্যামফ্লেটও উদ্ধার হয় গাড়ির থেকে। এছাড়া গাড়ির সামনে পঞ্জাব সরকারের বোর্ডও লাগানো ছিল বলে জানা গিয়েছে। যদিও গাড়ির সঙ্গে কাউকে গ্রেফতার করা যায়নি বলে দাবি পুলিশের। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement