Madhya Pradesh: বাতিয়াগড়ে বেপড়োয়া ট্রাক সজোরে ধাক্কা মারল রাস্তার ধারে একাধিক দোকানে, চলছে উদ্ধারকাজ
রবিবার সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের দামোহ এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে বেপড়োয়া মালবোঝাই ট্রাক সজোরে এসে ধাক্কা মারল রাস্তার ধারে থাকা একাধিক দোকানে।
রবিবার সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের দামোহ এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে বেপড়োয়া মালবোঝাই ট্রাক সজোরে এসে ধাক্কা মারল রাস্তার ধারে থাকা একাধিক দোকানে। ঘটনাটি ঘটেছে বাতিয়াগড় থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিরাট পুলিশ বাহিনী। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজনের মৃত্যু বা কতজন আহত হয়েছেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জানা যাচ্ছে, ভাঙা দোকানগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে দুই লক্ষ টাকা। যদিও ঘটনার পর থেকে পলাতক ট্রাকের চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Advertisement
Advertisement