Road Accident in Bihar: বিজেপির কার্যালয়ের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহতরা ভর্তি হাসপাতালে

রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল বিহারের পাটনাতে। একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারল রিক্সো স্ট্যান্ডে।

রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল বিহারের পাটনাতে। একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারল রিক্সো স্ট্যান্ডে। জানা যাচ্ছে বিজেপি (BJP) কার্যালয়ের সামনে বীর চন্দ প্যাটেল রোডে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিক্সোতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি এসে ধাক্কা মারে। জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় আহত হয়েছে অনেকে। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল ছেড়ে পলাতক। তবে গাড়ির কয়েকজন যাত্রী এবং বেশ কয়েকজন রিক্সোচালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement