Hyderabad: হায়দরাবাদে ৬ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু
পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুকুরের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।
নয়াদিল্লি: হায়দরাবাদে ৬ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু। পরিবার সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় কুকুরের সঙ্গে খেলছিল শিশুটি, তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা একটি জলাশয়ে শিশুটির মৃতদেহ দেখতে পায়। তাকে সেখান থেকে উদ্ধার করা হলে তার পিঠে কুকুরের কামড়ের চিহ্ন দেখতে পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, বুধবার হায়দরাবাদের একটি ডাম্পিং ইয়ার্ডের কাছ থেকে ছয় বছর বয়সী শিশুকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুকুরের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
দেখুন
Advertisement
সম্পর্কিত খবর
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Murshidabad: কর্তব্যরত অবস্থায় বচসা, সহকর্মীর গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের, মুর্শিদাবাদে চাঞ্চল্য
Aligarh Murder Case: যৌতুকের দাবিতে গোপনাঙ্গে গরম লোহার ছ্যাঁকা, শ্বশুরবাড়ির অত্যাচারে মৃত্যু গৃহবধূর
Air India Flight Crash: ডিএনএ পরীক্ষার পর মৃত যাত্রীদের দেহ তুলে দেওয়া হচ্ছে পরিবারের হাতে, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement