Covid 19: ঝুঁকি কাটলেও সংক্রমণ বিদায় নেয়নি, দেশে নতুন করে কোভিড আক্রান্ত ৪৯ জন

Covid 19 (Photo Credits: IANS)

করোনা (Corona Virus) নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তা আগেই ঘোষণা করে দিয়েছে হু। কোভিড নিয়ে মহামারির ঝুঁকি কেটে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি নির্মূল হয়নি এই মারণ ভাইরাস। দেশে এখনও নানা প্রান্ত থেকে কোভিড (Covid 19) আক্রান্ত হওয়ার খবর আসছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ জন। দিন কয়েক আগেই প্রকাশিত এক রিপোর্টে দেখা গিয়েছে, কোভিড আক্রান্ত কিংবা নিহতের সংখ্যা কমলেও, করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের ছয় মাস থেকে ১ বছরের মধ্যে মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশ। কোমর্বিডিটি সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement