Road Accident In Rajasthan: রবি ভোরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

তাঁরা প্রত্যেকেই রাজস্থানের কারোলির বাসিন্দা।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ রবিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা (Road Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে(Truck) ধাক্কা মিনিবাসের। দুর্ঘটনায় মৃত্যু চার বাসযাত্রীর। আহত কমপক্ষে ১০ জন। নিহতরা চারজন একই পরিবারের সদস্য। এদিন ভোর ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। অনুমান, বাস চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেউ মৃত্যু হয় তিনজনের। আহতদের স্থানীয় কোটা এমবিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে আর একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন গীতা সোনি(৬৩), তাঁর দুই ছেলে অনিল সোনি ও ব্রীজেশ সোনি এবং জামাই সুরেশ সোনি। তাঁরা প্রত্যেকেই রাজস্থানের কারোলির বাসিন্দা।

রবি ভোরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement