Nigeria accident: নাইজেরিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, তিনটি বাস পুড়ে মৃত কমপক্ষে ৩৭

মুখোমুখি ধাক্কা মেরেছিল দুটি বাস। সেই অবস্থাতে তাদের ফের এসে সজোরে ধাক্কা মারে আরও একটি বাস। এর ফলে বাস তিনটিতে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ৩৭ জনের।

প্রতীকী ছবি(Photo Credit: PTI)

মেদুগুরি: মুখোমুখি ধাক্কা (head-on collision) মেরেছিল দুটি বাস (Bus)। সেই অবস্থাতে তাদের ফের এসে সজোরে ধাক্কা মারে আরও একটি বাস। এর ফলে বাস তিনটিতে আগুন (fire) লেগে মৃত্যু (death) হল কমপক্ষে ৩৭ জনের। জখমের সংখ্যাও অনেক ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার Nigeria) উত্তর-পূর্বে অবস্থিত মেদুগুরি (Maiduguri) শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত জাকানা গ্রামের (Jakana village) কাছে। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন রোড সেফটি ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। নাইজেরিয়ার প্রশাসনের পক্ষ থেকেও জখমদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে উদ্ধারকারী দলের লোকজন বলছেন, মৃতদের দেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে তাঁদের শনাক্ত করা যায়নি। জখমদের মধ্যেও অনেকের শরীরের প্রচুর অংশ পুড়ে গেছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement