Chhattisgarh: ছত্তিশগড়ে খতম ৩১ জন মাওবাদী, সেনাবাহিনীর টহল জারি

বিজাপুরের ফারসেগড়ে সেনাবাহিনীর সদস্যরা ৩১ জন মাওবাদীকে হত্যা করেছে।

Security Forces (Photo Credit: X)

ছত্তিশগড়: বিজাপুরের ফারসেগড়ে সেনাবাহিনীর সদস্যরা (Security Forces) রবিবার ৩১ জন মাওবাদীকে হত্যা করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সৈন্যরা বিজাপুরের (Bijapur) ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালায়। চলতি বছর ছত্তিশগড়ে এখন পর্যন্ত মোট ৮১ জন মাওবাদী নিহত হয়েছে।রবিবার নিহত মাওবাদীদের মধ্যে ১১ জন মহিলা এবং ২০ জন পুরুষ রয়েছেন।

সংঘর্ষস্থল থেকে প্রচুর পরিমাণে AK 47, SLR, INSAS রাইফেল, 303 রাইফেল, রকেট লঞ্চার এবং BGL লঞ্চার উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। আজ ছত্তিশগড়ে বিপুল পরিমাণে টহল দিচ্ছে।

ছত্তিশগড়ে সেনাবাহিনীর টহল

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement