Goods Train Derail: ফের রেল দুর্ঘটনা! ছত্তিশগড়ে লাইনচ্যুত মালবাহী ট্রেনের ২০টি বগি

মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের বিলাসপুরে একটি পণ্যবাহী ট্রেনের (Goods Train) ২০টি বগি লাইনচ্যুত হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লি: ফের রেল দুর্ঘটনা! মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের বিলাসপুরে (Bilaspur) একটি পণ্যবাহী ট্রেনের (Goods Train) ২০টি বগি লাইনচ্যুত হয়েছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, একটি কয়লা বোঝাই মালবাহী ট্রেন বিলাসপুর থেকে কাটনির দিকে যাচ্ছিল, সকাল ১১ টার দিকে খংসারা এবং ভানওয়ারটাঙ্ক রেল স্টেশনের মধ্যে ট্রেনটির ২০টি বগি লাইনচ্যুত হয়। ফলে কোচে ভর্তি কয়লা রেললাইনে পড়ে যায়। দুর্ঘটনার কারণে দুর্গ-কাটনি রুটে বহু ট্রেন চলাচল ব্যাহত রয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ সূত্রে খবর, তদন্তের পর লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ জানা যাবে। দেখুন-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement