Supermoon: দিল্লিবাসীরা সাক্ষী থাকল বছরের সবথেকে বড় 'সুপারমুন'-এর, দেখুন ভিডিয়ো

লক্ষ্মীবারেই সুপারমুনের সাক্ষি থাকল ভারতবাসী। এই বছরে তৃতীয়বার পৃথিবীর কাছে আসল চাঁদ।

লক্ষ্মীবারেই সুপারমুনের (Supermoon) সাক্ষি থাকল ভারতবাসী। এই বছরে তৃতীয়বার পৃথিবীর কাছে আসল চাঁদ। যার ফলে আগের থেকে আরও উজ্জ্বল ও বৃহত্তম চাঁদ দেখল বিশ্ববাসী। দিল্লি থেকে এর দৃশ্য বেশ মনোরম দেখাচ্ছিল। বিশ্বজুড়ে এটিকে হান্টার মুন বললেও ভারতে এই পূর্ণিমার নাম রাখা হয়েছে শারদ পূর্ণিমা। জানা যাচ্ছে, আজ পৃথিবী থেকে চাঁদের দুরত্ব ৩ লক্ষ ৫৭ হাজার ৩৬৪ কিলোমিটার ছিল। যা স্বাভাবিক সময়ে থাকে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। এই বিরল দৃশ্য অন্য কোনওবারই দেখা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement