Bomb Threat In Flight: বিমানে ফের বোমাতঙ্ক, অভিমুখ বদলে মুম্বই বিমানবন্দরে ফিরল নিউইয়র্কগামী ফ্লাইট
এরপর বিমানে তল্লাশি চালানো হয়। যদিও তল্লাশি অভিযানে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলে মুম্বই বিমানবন্দর সূত্রে খবর।
নয়াদিল্লিঃ বিমানে(Flight) ফের বোমাতঙ্ক(Bomb Threat)। গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েও অভিমুখ বদলে ফের বিমানবন্দরে(Airport) ফিরল বিমান। সোমবার ঘটনাটি ঘটেছে নিউইয়র্কগামী(Newyork) এয়ার ইন্ডিয়া ফ্লাইটে। জানা গিয়েছে, এদিন মুম্বই বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার AI119 বিমানটি। মাঝ আকাশে বোমাতঙ্কের জেরে ৩২০ জন যাত্রী নিয়ে মুম্বই বিমানবন্দরে ফিরতে হয় বিমানটিকে। মুম্বই বিমানবন্দরে যাত্রীদের নিরাপদে নামিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপর বিমানে তল্লাশি চালানো হয়। যদিও তল্লাশি অভিযানে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলে মুম্বই বিমানবন্দর সূত্রে খবর।
অভিমুখ বদলে মুম্বই বিমানবন্দরে ফিরল নিউইয়র্কগামী ফ্লাইট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement
Advertisement