New Parliament Building Inauguration: নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করবে ১৯ টি বিরোধী দল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল তারা (দেখুন টুইট)

বুধবার সকালে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সিপিএম, এনসিপি, আপ-সহ ১৯টি বিরোধী রাজনৈতিক দল একটি লিখিত বিবৃতি প্রকাশ করে। সেখানে নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করার কথা জানানো হয়।

New Parliament Building Photo Credit: Twitter@ANI

আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বুধবার সকালে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সিপিএম, এনসিপি, আপ-সহ ১৯টি বিরোধী রাজনৈতিক দল একটি লিখিত বিবৃতি প্রকাশ করে জানাল সেই অনুষ্ঠান বয়কটের কথা। কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, আপ-সহ ১৯টি বিরোধীদল বিবৃতি জারি করে জানিয়ে দিল, সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে। তাই নতুন ভবনের কোনও অর্থ তাদের কাছে নেই।ষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন, তা নিয়ে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল আগেই প্রশ্ন তুলেছিল। এবার ১৯টি বিরোধী দল যৌথ বিবৃতিতে লিখেছে, ‘সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে। নতুন ভবনের কোনও অর্থ আমাদের কাছে নেই। এই পরিস্থিতিতে আমরা যৌথ ভাবে ঘোষণা করছি, নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করছি।’ পাশাপাশি লেখা হয়েছে, ‘সর্ব ক্ষেত্রে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এবং এই বার্তা আমরা দেশের সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে বদ্ধপরিকর।’

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement