Nepal PM On India Tour: ভারত সফরের তৃতীয় দিনে মধ্যপ্রদেশ এলেন নেপালের প্রধানমন্ত্রী প্রচন্ড, বিমানবন্দরে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান(দেখুন ভিডিও)
এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রচন্ড সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। গত বুধবার ভারতে পদার্পন করার পর আজ মধ্যপ্রদেশ এসে পৌছেছেন প্রচন্ড।
২০২২ সালের ডিসেম্বরে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রচন্ড সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। গত বুধবার ভারতে পদার্পন করার পর আজ মধ্যপ্রদেশ এসে পৌছেছেন প্রচন্ড। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, "আমরা নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছি।ভারত ও নেপাল দুটি প্রাচীন এবং মহান দেশ। মনে করা হয় সংস্কৃতি ও সভ্যতাতে তারা দুটি দেহের মতো। আমি বিশ্বাস করি যে দুই দেশের সম্পর্ক যাতে উন্নত হয় এবং সহযোগিতা আরও বর্ধিত হয় এবং তার সফরের সঙ্গেই এই দিকে শক্ত পদক্ষেপ নেওয়া হবে"
দেখুন কি বললেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-