Nationwide Caste Census:সংবিধানের নবম তফসিলে বিহারে ৬৫% কোটা বৃদ্ধির দাবিতে রাজ্যব্যাপী একদিনের বিক্ষোভের ডাক আরজেডি-র
বিহার জুড়ে বিক্ষোভের ডাক দিল রাষ্ট্রীয় জনতা দল। কয়েকদিন আগে রাষ্ট্রীয় জনতা দলের নেতা এবং বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছিলেন যে তাঁর দল ১ সেপ্টেম্বর সংবিধানের নবম তফসিলে ২০২৩ সালে পরিচালিত জাত সমীক্ষার ফলাফলগুলি অন্তর্ভুক্ত করার দাবিতে একটি আন্দোলন করবে। আজ সকাল থেকে সেই আন্দোলনে সামিল হয়েছে আরজেডি। শুধু জাত সমীক্ষা নয় তাঁর পাশাপাশি বিহারে ৬৫% কোটা বৃদ্ধি করার দাবিতে আরজেডি রাজ্যব্যাপী একদিনের বিক্ষোভের ডাক দিয়েছে।বিহার বিধানসভা ২০২৩ সালে উভয় আইন সংশোধন করেছিল এবং চাকরি এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করে দিয়েছিল।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Masoor Dal Face Pack Benefits: ব্রণ দূর হবে, বাড়বে ত্বকের জেল্লা। মসুর ডালের রূপচর্চায় উপকারিতা জেনে নিন
Advertisement
Advertisement