Nashik Road Accident: মহারাষ্ট্রের নাসিক জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত (দেখুন ভিডিও)

মুম্বাই থেকে ১৮০ কিলোমিটার দূরে নাসিকের সিন্নার তহসিলের পাথারে শিভারের কাছে সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে।

Crashed Vehicle (Photo Credit: ANI/Twitter)

শুক্রবার সকালে মহারাষ্ট্রের নাসিক জেলায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দশজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি বিলাসবহুল বাস থানে জেলার অম্বরনাথ থেকে আহমেদনগর জেলার শিরডির দিকে যাচ্ছিল। মুম্বই থেকে ১৮০ কিলোমিটার দূরে নাসিকের সিন্নার তহসিলের পাথারে শিবারের কাছে সকাল সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে সাতজন মহিলা, দু'জন ছোট ছেলে ও একজন পুরুষ। আহতদের সিন্নার গ্রামীণ হাসপাতাল ও যশোবন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement