Narendra Modi At Kanyakumari : বিবেকানন্দ রকে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন ছবিতে
নয়াদিল্লিঃ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচার সেরে, রাজনীতি ছেড়ে এ বার ধ্যানে মন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ শুক্রবার থেকে টানা ৪৫ ঘণ্টা কন্যাকুমারীর (Kanyakumari) বিবেকানন্দ রকের 'ধ্যান মণ্ডপম'-এ ধ্যানে মগ্ন থাকবেন তিনি। ১ লা জুন শেষ দফার নির্বাচন শেষ হওয়ার পর ধ্যানকক্ষ থেকে বের হবেন বলে জানা গিয়েছে । আজ সকালে প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রীর ধ্যানকক্ষের ছবি। নিমেষে সোশ্যাল মডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে সেটি। ছবিতে দেখা যাচ্ছে, গেরুয়া বসন পরে ধ্যানে মগ্ন তিনি। এই পুরো সময়টাই মৌন ব্রত পালন করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এই ৪৫ ঘণ্টায় কোনও অন্ন গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী। শুধুমাত্র ডাবের জল, আঙুরের রস ও অন্যান্য পানীয় পান করবেন তিনি।
দেখুন বিবেকানন্দ রকে নরেন্দ্র মোদীর ধ্যান কক্ষের ছবি
দেখুন ভিডিয়ো