Narendra Modi's Birthday: মোদীর জন্মদিনে বিশেষ উদ্যোগ, ডাল-শস্য দিয়েই মূর্তি গড়ে তাক লাগাল ১৩ বছরের কিশোরী, দেখুন ভিডিয়ো

এই বিশেষ মূর্তিটি গড়তে তার সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টা। জানা গিয়েছে, প্রেসলি তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা।

মোদীর জন্মদিনে বিশেষ উদ্যোগ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ আগামীকাল ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন(PM Narendra Modi's Birthday)। প্রধানমন্ত্রীর জন্মদিনে(Birthday) বিশেষ-বিশেষ ভাবনা নিয়ে হাজির দেশবাসী। সেই তালিকা থেকে বাদ গেল না ১৩ বছরের প্রেসলি শেকিনাহ। ডাল এবং শস্য দিয়েই মোদীর মূর্তি তৈরি করে ফেলল সে। ডাল-শস্য দিয়ে সে মোদীর মুখ ফুটিয়ে তুলেছে। যা দিকে-দিকে প্রশংসা কুড়িয়ে নিচ্ছে। এই বিশেষ মূর্তিটি গড়তে তার সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টা। জানা গিয়েছে, প্রেসলি তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা। প্রধানমন্ত্রীর জন্মদিনে এই শিল্প নিদর্শনের মাধ্যমে তাঁকে সম্মান জানাতে চেয়েছে সে।

#WATCH | Chennai, Tamil Nadu | A 13-years-old school student, Presley Shekinah creates a portrait of PM Narendra Modi using grains and lentils in a 12-hour-long effort, ahead of the PM's 74th birthday on September 17. (15/09) pic.twitter.com/ubQE4hxq5D

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement