Narendra Modi Oath Taking Ceremony: মোদীকে শুভেচ্ছা জানিয়ে পুরীর সমুদ্র সৈকতে তৈরি হল অপূর্ব বালির মূর্তি, দেখুন ছবিতে
ফের কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ (NDA)জোট। শুক্রবার এনডিএ জোতের অধিবেশনে মোদীকেই সংসদীয় দলের নেতা হিসেবে হিসেবে নির্বাচন করা হয়। আজ, রবিবার ফের দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ (Oath Taking) নেবেন নমো। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে দিল্লি জুড়ে সাজো সাজো রব
নয়াদিল্লিঃ তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ফের কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ (NDA)জোট। শুক্রবার এনডিএ জোতের অধিবেশনে মোদীকেই সংসদীয় দলের নেতা হিসেবে হিসেবে নির্বাচন করা হয়। আজ, রবিবার ফের দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ (Oath Taking) নেবেন নমো। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে দিল্লি জুড়ে সাজো সাজো রব। আর এ বার শিল্পের কারসাজি দিয়ে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক (Sudarshan Pattnaik )। পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে মোদীর মূর্তি গড়েছেন তিনি। যা নজর কাড়তে বাধ্য সকলের। বিকশিত ভারতের থিমে তৈরি মোদীর মূর্তিতে লেখা 'অভিনন্দন মোদী জি।' লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে জেতার পরও মোদীকে বালুশিল্পের মাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন শিল্পী সুদর্শন পট্টনায়ক।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement