Narendra Modi:'আমরা একসঙ্গে কাজ করব' মোদীকে তৃতীয় জয়ের শুভেচ্ছা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির
আরব আমিরশাহীতে (UAE) ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটে একসঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাঁদের। ছবিতে দুই রাষ্ট্রপ্রধানকেই বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে। মেলোনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেলফিটি শেয়ার করে লেখেন,'ভাল বন্ধু।'
নয়াদিল্লিঃ একক সংখ্যা গরিষ্ঠতা না পেলেও, তৃতীয়বারের মতো মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর এ বার মোদীকে তৃতীয় জয়ের শুভেচ্ছা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni )। মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "জয়ের জন্য অভিনন্দন নরেন্দ্র মোদী। ভাল কাজ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আমরা একসঙ্গে কাজ করব আমাদের বন্ধুত্বটাকে আরও মজবুত করতে। যাতে ভবিষ্যতে ইতালি ও ভারত একসঙ্গে কোনও সমস্যার সমাধান করতে পারে।" মোদীর সঙ্গে মেলেনির সম্পর্ক বরাবরই ভাল। আরব আমিরশাহীতে (UAE) ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিটে একসঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাঁদের। ছবিতে দুই রাষ্ট্রপ্রধানকেই বেশ খোশ মেজাজে দেখা গিয়ছিল। মেলোনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেলফিটি শেয়ার করে লেখেন,'ভাল বন্ধু।'
দেখুন জর্জিয়া মেলেনির পোস্ট