Narendra Modi: ১০ বছরের ব্যবধানে তিনগুন বেশি মেডিকেল কলেজ তৈরি হয়েছে ভারতে! দাবি প্রধানমন্ত্রী মোদীর
আগামী ১০ বছরে দেশের শিক্ষা বিভাগে কতটা পরিবর্তন আনা হবে সেই নিয়ে এখনও রোডম্যাপ তৈরি হয়নি। তবে বিগত ১০ বছরে শিক্ষাব্যবস্থাকে এনডিএ সরকার কতটা পরিবর্তন করেছে সেই নিয়ে ভূঁয়সী প্রশংসা লেগে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। বুধবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেস ঘুরে দেখলেন তিনি। পাশাপাশি নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয় এদিন। বক্তৃতা রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত ১০ বছরে প্রত্যেক সপ্তাহে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিদিন একটি করে আইটিআই খোলা হচ্ছে। প্রতি তিনদিন অন্তর একটি করে অটল টিঙ্কারিং ল্যাব তৈরি হচ্ছে। দুদিন অন্তর কলেজ তৈরি হচ্ছে। দেশে এখন ২৩ আইআইটি তৈরি হয়েছে। ১০ বছর আগে ১৩টি এইমস ছিল দেশে, এখন সেটি বেড়ে ২১টি হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
How to Boost Immune System: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মেনে চলুন এই নিয়ম
Advertisement
Advertisement
Advertisement