Mumbai Rain: টানা ১২ ঘণ্টা অবিরাম বৃষ্টিতে ভিজছে মুম্বই, জলমগ্ন বাণিজ্যনগরীর বেহাল দশা দেখুন

এই দুর্যোগের মধ্যে সাধারণ মানুষ বিপদে পড়লে তাঁদের উদ্ধারের জন্যে প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শুধু মুম্বই নয় রায়গড়, নভি মুম্বই, সাতারা সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলাতেও মুষলধারে বৃষ্টি হচ্ছে।

Mumbai Rain (Photo Credits: X)

Mumbai Rain: টানা ১২ ঘণ্টা অবিরাম বৃষ্টিতে ভিজছে মুম্বই। নাকাল অবস্থা বাণিজ্যনগরীর। রেল স্টেশন, প্ল্যাটফর্ম থেকে শুরু করে এক হাঁটু জলে ডুবেছে রাস্তাঘাট, দোকান, বাজার, ঘর-বাড়ি সমস্ত কিছুই। রবিবারই বলিউড নগরীতে আরও ভারী বৃষ্টির আশঙ্কা দিয়ে হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। সোমবারও মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে জারি রয়েছে প্রবল বৃষ্টি। দুর্যোগ মাথায় নিয়েই সপ্তাহের প্রথম দিন কাজে বেরিয়েছেন নিত্যযাত্রীরা। বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে। আন্ধেরি, চেন্মুর, স্যান্টাক্রুজ, নালাসোপারা, পানভেল, ভাসি মুম্বইয়ের বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। এই দুর্যোগের মধ্যে সাধারণ মানুষ বিপদে পড়লে তাঁদের উদ্ধারের জন্যে প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শুধু মুম্বই নয় রায়গড়, নভি মুম্বই, সাতারা সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলাতেও মুষলধারে বৃষ্টি হচ্ছে।

জলমগ্ন মুম্বই... 

দেখুন... 

দেখুন... 

 

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement