Mumbai Rain Fury: এক নাগাড়ে বৃষ্টিতে ভাসছে মুম্বই, জারি লাল সতর্কতা

Mumbai Rain (Photo Credit: ANI/Twitter)

এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে মুম্বইতে। আগামী ২ দিন ধরে এই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ফলে মৌসম ভবনের তরফে জারি করা হয়েছে সতর্কতা। মুম্বইতে অতিরিক্ত বৃষ্টির জেরে যখন জনজজীবন বিপন্ন, সেই সময় বিপর্যয় মোকাবিলাকারী জল মোতায়েন করা হয়েছে। রিপোর্টে প্রকাশ, মুম্বইতে একটানা বৃষ্টির জেরে বিপর্যয় মেকাবিলাকারীদের ১৭টি দলকে তৈরি রাখা হয়েছে। এক নাগাড়ে বৃষ্টির জেরে বৃহস্পতিবার মুম্বইয়ের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সান্তাক্রুজ, কোলাবা, চেম্বুর, বাইকুল্লা-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় বৃষ্টির জেরে জনজীবন বিপন্ন হতে শুরু করেছে। মানুষ যাতে অত্যন্ত প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরেই থাকেন ২৭ এবং ১৮ জুলাই, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement