Maharashtra: নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই ট্রাক সজোরে ধাক্কা মারল গাড়িতে! ঘটনাস্থলেই মৃত্যু ৩ জনের

কাকভোরে বড়সড় দুর্ঘটনা ঘটল মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে (Mumbai-Pune Expressway)। জানা যাচ্ছে, শুক্রবার ভোরে ভোরঘাট এলাকায় একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। সেই গাড়িটি সামনে থাকা আরেক গাড়িতে ধাক্কা মারে। ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দা এসে উদ্ধারকাজ শুরু করে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। জানা যাচ্ছে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন ৮ জন। তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement