Mumbai Innova Accident Video:পথচারী প্রবীণকে ধাক্কা মেরে পালালএকটি ইনোভা,গাড়ির স্টিয়ারিং ১৪ বছরের খুদের হাতে (দেখুন ভিডিও)

অভিভাবকের অনুপস্থিতি তাঁদের চার চাকার গাড়ি চালাচ্ছিলেন এক ১৪ বছরের খুদে। কিন্তু বাড়ির দরজা দিয়ে রাস্তায় ওঠার আগেই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনেই দাঁড়িয়ে থাকা একটি অটোতে সজোরে ধাক্কা মারে এবং তাঁর পরে ওই প্রবীণ নাগরিককে ধাক্কা মেরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান

Minor Rams SUV Into Senior Citizen In Powai's Chandivali Photo Credit: Twitter@ChandivaliCCWA

মা-বাবার আদুরে সন্তান যখন নিজের বয়সের থেকে এগিয়ে কোন কাজ করতে যায় সেখানে বিপদ অবধারিত। তাই বলা যেতেই পারে সময়ের আগেই কিছু করা যায় না, সেই আপ্তবাক্যটি যথাযথ মুম্বইয়ের চান্দিভালি এলাকার এই ঘটনার জন্য।

অভিভাবকের অনুপস্থিতি তাঁদের চার চাকার গাড়ি চালাচ্ছিলেন এক ১৪ বছরের খুদে। কিন্তু বাড়ির দরজা দিয়ে রাস্তায় ওঠার আগেই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনেই দাঁড়িয়ে থাকা একটি অটোতে সজোরে ধাক্কা মারে এবং তাঁর পরে ওই প্রবীণ নাগরিককে ধাক্কা মেরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান। দুর্ঘটনাটি সিসিটি ক্যামেরায় ধরা পড়ে। ভাইরাল হওয়া  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এসেছে। ভিডিওতে দেখা যায়, ছেলেটি একটি এসইউভি নিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় এক প্রবীন নাগরিককে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ওই বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং চিকিৎসার জন্য তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধকে আগামী তিন মাস সম্পূর্ণ বিছানায় থাকার পরামর্শ দিয়েছেন। গাফিলতির অভিযোগে শিশুটির বাবা-মায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। সূত্রের খবর শিশুটিকে তার বাবা-মাকে ৫০০০ টাকা জরিমানা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

 

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement