Mumbai: জুহুতে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবারি! তল্লাশি অভিযানে উদ্ধার অসংখ্য বন্দুক ও গুলি, গ্রেফতার ৩
মুম্বইয়ের জুুহুতে রমরমিয়ে চলছে বেআইনি অস্ত্রের কারবার। বুধবার গোপনসূত্রে খবর পেয়ে ক্রাইম ব্রাঞ্চের ইউনিট ৯-এর ( (Mumbai Crime Branch Unit 9)) অফিসাররা তল্লাশি অভিযান চালায় ওই এলাকায়। আর তারপরেই এক সাপ্লায়ারকে গ্রেফতার করে একটি দেশি পিস্তল সহ সাতটি কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ। এরপর তাঁকে থানায় এনে জেরা করে সন্ধান মেলে আরও দুজনের নাম বলে দেয়। এরপর জুহুতে একটি গোপন ঢেরায় যেতেই হাতেনাতে ধরা হয় তাঁদের। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে সাতটি দেশি পিস্তল ও ১৩৮টি গুলি। অভিযুক্তদের বুধবারেই আদালতে পেশ করা হয় এবং ৮ জুলাই পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয় আদলত। পুলিশসূত্রে খবর, এই চক্রে আরও অনেকে রয়েছে, তাঁদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Air India Crew Arrested: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ক্রু, উদ্ধার কোটি টাকার সোনা
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
Advertisement
Advertisement